1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

মিরপুরে মা-মেয়েসহ ৩ জনকে গলাকেটে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫১ Time View

রাজধানীর মিরপুরে সরকারী বাঙলা কলেজে’র পাশে সরকারি কলোনির একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় খবর পেয়ে কলোনির সি টাইপ কোয়ার্টারের চতুর্থ তলার বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার দুই মেয়ে হাবিবা তাসমীন হিমি (৯) ও হাদিবা (২)। নিহতদের শরীরের গলায় কাটা চিহ্ন রয়েছে।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, খবর পেয়ে আমরা বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করি। তবে বিষয়টি মা তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত জেসমিন আক্তারের স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ