1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

এক মাসে পেঁপের দাম আড়াইগুণ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৭৭ Time View

রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে পেঁপে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা দরে। অথচ একমাস আগেও খুচরা বাজারে পেঁপে বিক্রি হয়েছে ২০ টাকায়।

তবে পাইকারী বিক্রেতারা দাবি করছেন, তারা প্রতি কেজি পেঁপে বিক্রি করছেন ২০ টাকায় আর খুচরা বিক্রেতারা তা ক্রেতাদের কাছে বিক্রি করছে ৫০ টাকায়।

শুক্রবার কারওয়ান বাজারসহ রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, ধানমণ্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

একমাসের মধ্যেই পেঁপের দাম আড়াইগুণ বেড়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, সহবরাহ কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সকালে কারওয়ান বাজারের আড়তগুলো ঘুরে দেখা গেছে, পেঁপের সরবরাহ অনেক কম।

পাইকারী ব্যবসায়ীরা বলছেন, ‘পেঁপে সাধারণত যশোর, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডঙ্গা, ঝিনাইদহ থেকে রাজধানীর পাইকারী বাজারে আসে। কিন্তু ওইসব এলাকায় ইদানিং বৃষ্টিপাত কম হওয়া এবং ঝড়ে গাছ ভেঙে যাওয়ায় বাজারে পেঁপের সরবরাহ অনেক কম।

যশোরের পেঁপে চাষী মো. খোকন বলেন, ‘এখন পেঁপের মৌসুম নয়। তাছাড়া এবার বৃষ্টিও কম হয়েছে। এ কারণে বাজারে পেঁপে সরবরাহ কম।’

তিনি আরও বলেন, ‘পেঁপে গাছ অনেক নরম হওয়ায় সামান্য ঝড়েই তা ভেঙে পড়ে। বৈশাখের শুরুতে বেশ কয়েকবার ঝড় হওয়ায় অনেক পেঁপে গাছ ভেঙে গেছে। তবে ভরা মৌসুমে বৃষ্টিপাত হলে পেঁপের উৎপাদন বাড়বে।’

কারওয়ান বাজারের পাইকারী পেঁপে ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘আমরা প্রতিকেজি পেঁপে ২০ টাকা এবং প্রতিপাল্লা ২০০ টাকায় কিক্রি করছি। একমাস আগেও তা অর্ধেক দামে বিক্রি করেছি।’

ভরা মৌসুমে মাত্র ছয় টাকা দরে পাইকারী বাজারে পেঁপে পাওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ