1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

বিএনপির সবাই জার্সি বদল করা নেতা: হাছান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৯৫ Time View

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনীতি প্রকৃতপক্ষে একটা ব্রত এটা বেশিরভাগ রাজনীতিবিদ ভুলে গেছে। ফুটবলে যেমন জার্সি বদল হয় ঠিক তেমনি রাজনীতিবিদরাও জার্সি বদল করেন। আজকে যারা বিএনপির নেতা তারা সবাই জার্সি বদল করা নেতা।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে বামপন্থী রাজনীতি করতেন। সেই জার্সি বদল করে জাতীয়তা বাদী দলের নেতা হয়েছেন। বিএনপির মধ্যে ২ ধরনের নেতা আছেন। এদের কেউ কেউ হঠাৎ বিএনপির। আর কেউ কেউ বিএনপি করছেন লোভের কারণে।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন পাননি। সেজন্য বিএনপিতে গেছেন। তারেক রহমানের জন্য তাদের বড় গলায় কথা। যে কিনা জন্মসূত্রে পাকিস্তানের লোক। এজন্য তিনি বাংলাদেশের পাসপোর্ট স্যালেন্ডার দিয়ে দিয়েছেন।

হাছান মাহমুদ আরো বলেন, ব্রিটেনে থাকার জন্য তিনি বাংলাদেশের পার্সপোর্ট দিয়ে দিয়েছেন। ব্রিটেনে থাকার ২টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ২ দেশের নাগরিক হয়ে থাকতে পারেন। অথবা শুধুমাত্র সেই দেশের প্রটেকশনের জন্য শুধুমাত্র সেখানকার নাগরিক হয়ে থাকতে পারেন। তারেক রহমান দ্বিতীয় পথটা বেছে নিয়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ঐ দেশের প্রটেক্টেড চেয়ে আবেদন করেছেন। সুতরাং তিনি এখন আর বাংলাদেশের নাগরিক নন। জন্ম সূত্রে যদি তিনি নাগরিকত্ব দাবি করেন তাহলে পাকিস্তানের নাগরিকত্ব দাবিকরতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ