1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

হালখাতা ও বৈশাখ উৎসব থেকে এনবিআরের ৮৫০ কোটি টাকা আয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৬০ Time View

রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে। করদাতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুলসংখ্যক করদাতা অংশগ্রহণ করে। তাদের কাছ থেকে ৮৫০ কোটি টাকার রাজস্ব পাওয়া গেছে।

এর মধ্যে আয়কর থেকে পাওয়া গেছে ৭৫০ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আসছে ৬১ কোটি এবং শুল্ক বাবদ ৩৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

উল্লেখ্য, গতবছর রাজস্ব হালখাতা থেকে আয়ের পরিমাণ ছিল ৭৫৫ কোটি টাকা। দেশব্যাপী বিভিন্ন করাঞ্চল,ভ্যাট ও কাস্টমস্ অফিসে আলাদাভাবে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করা হয়। প্রতিটি করাঞ্চল এবং ভ্যাট ও কাস্টমস্ অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রাজস্ব পরিশোধ করেন। বকেয়া কর প্রদানের পর করদাতাদের উপহার হিসেবে রাজস্ব প্রশাসন বই প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ