1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হালখাতা ও বৈশাখ উৎসব থেকে এনবিআরের ৮৫০ কোটি টাকা আয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৭১ Time View

রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে। করদাতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুলসংখ্যক করদাতা অংশগ্রহণ করে। তাদের কাছ থেকে ৮৫০ কোটি টাকার রাজস্ব পাওয়া গেছে।

এর মধ্যে আয়কর থেকে পাওয়া গেছে ৭৫০ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আসছে ৬১ কোটি এবং শুল্ক বাবদ ৩৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

উল্লেখ্য, গতবছর রাজস্ব হালখাতা থেকে আয়ের পরিমাণ ছিল ৭৫৫ কোটি টাকা। দেশব্যাপী বিভিন্ন করাঞ্চল,ভ্যাট ও কাস্টমস্ অফিসে আলাদাভাবে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করা হয়। প্রতিটি করাঞ্চল এবং ভ্যাট ও কাস্টমস্ অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রাজস্ব পরিশোধ করেন। বকেয়া কর প্রদানের পর করদাতাদের উপহার হিসেবে রাজস্ব প্রশাসন বই প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ