1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

চলচ্চিত্র শুটিংয়ে মুনমুন-আলেকজান্ডারের বিয়ে দৃশ্য!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৪৮ Time View

এক সময়ের সুপারহিট নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো বিয়ে করেছেন! বিয়েতে টাঙ্গাইলের হাফসিল্কের লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ পরে বৌ সেজেছিলেন ‍মুনমুন। তবে বাস্তবে নয় হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমায় সত্তর দশকের আদলে বিয়ে হয় তাদের।

সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন। সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে।

এ বিষয়ে মুনমুন বলেন, সত্তর দশকের বিয়ের সাজগোজ আমি তো আর দেখিনি, পরিচালক বলেছেন এরকম সাজে সত্তর দশকে নাকি বিয়ে হতো। গল্পটিও সেকালের। আমার অনেক ভালোলেগেছে গল্পটি। আশাকরি দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

ছবিতে আলেকজান্ডারের সঙ্গে অভিনয় সম্পর্কে মুনমুন বলেন, আলেকজান্ডারের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করা হয়েছে। তবে সর্বশেষ ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় তার সঙ্গে আমার অভিনয় করা হয়। এরপরই আমি সিনেমা ছেড়ে চলে আসি। দীর্ঘ ১৫ বছর পর আমরা আবার একসঙ্গে অভিনয় করছি। ভাবতে খুবই ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ