1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

বৈশাখ হালখাতা থেকে ৪০৩ কোটি টাকার কর আহরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৫১ Time View

এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর আহরণ করেছে।

করদাতাদের সাথে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে গতকাল দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসসকে জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুল সংখ্যক করদাতা অংশগ্রহণ করেছে। তাদের কাছ থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর পাওয়া গেছে।

দেশব্যাপী বিভিন্ন করাঞ্চল এবং ভ্যাট অফিসে আলাদাভাবে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্য মাটির হাঁড়ি, পাতিল, কলা গাছ, কুলো, হাতপাখাতা, মুখোশ, খড়ের গেট আর নানা রঙের দেয়াল কার্টুনে সাজানো হয় করাঞ্চল, ভ্যাট কমিশনারেট ও ভ্যাট অফিস। প্রতিটি করাঞ্চল ও ভ্যাট অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রাজস্ব পরিশোধ করেন। বকেয়া কর প্রদানের পর করদাতাদের উপহার হিসেবে বই প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ