1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

গৌতা গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করেছে সিরিয়ার সরকারি বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৪৭ Time View

সিরিয়ার সরকারি বাহিনী বুধবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার একটি গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করেছে।
একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার দক্ষিণের হামুরিইয়েহ শহরে সরকারি বাহিনী অভিযান চালিয়ে এর অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ এ ঘাঁটির পুনঃনিয়ন্ত্রণ নিতে রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় অভিযান শুরু করে।
পূর্ব গৌতা বিদ্রোহী নিয়ন্ত্রণের দিক থেকে তিন ভাগে বিভক্ত। আর এর প্রতিটি অংশ আলাদা বিদ্রোহী গ্রুপ নিয়ন্ত্রণ করছে। বিষয়টি মাথায় রেখেই সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে।
হামুরিইয়েহ শহরটি ফেলাক আল-রাহমান গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে।
এএফপি’র সংবাদদাতা জানান, সেখানে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে ১ হাজার ২২০ জনের বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ