1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৩৬ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ অনুষ্ঠিত ২১তম কমিশন সভায় দেশের ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুনঃনির্ধারণের খসড়া অনুমোদন করা হয়। পরে এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এ খসড়া নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে। কমিশন দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
কমিশন সূত্র জানায়, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীর ২টি, রংপুরের ৩টি, কুড়িগ্রামের ২টি, পাবনার ২টি, মাগুরার ২টি, খুলনার ২টি, সাতক্ষীরার ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারের ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
খসড়ায় দশম সংসদের ২৬২টি আসনের সীমানা পুনর্বহাল রাখা হয়েছে। সীমানা পুনঃনির্ধারণে প্রশাসনিক ইউনিট, বিশেষ করে উপজেলা এবং সিটি কর্পোরেশন ওয়ার্ডের যথাসম্ভব অখ-তা বজায় রাখা হয়েছে। নতুন সীমানায় ইউনিয়ন পরিষদ বা পৌর এলাকার ওয়ার্ড একাধিক সংসদীয় আসনে বিভাজন রোধ করা হয়েছে। যে সকল প্রশাসনিক এলাকা সৃষ্টি হয়েছে বা সম্প্রসারণ হয়েছে বা বিলুপ্ত হয়েছে তা নতুন সীমানায় অন্তর্ভূক্ত হয়েছে। ছিটমহল বিনিময়ের কারণে নতুন করে কিছু এলাকা কয়েকটি আসনে যুক্ত হয়েছে। সীমানা পুনর্গঠন পদ্ধতিতে ভৌগলিক বৈশিষ্ট্য ও যোগাযোগ ব্যবস্থা যথাযথ বিবেচনায় রাখা হয়েছে।
যে ৩৮টি আসনের সীমানা পুনর্গঠনের প্রস্তাব এসেছে এগুলো হলো- জলঢাকা উপজেলাকে অখ-িত রেখে নীলফামারী-৩ আসন, কিশোরগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে নীলফামারী-৪ আসন, ওয়ার্ডকে অখ-িত রাখার জন্য গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে রংপুর-১ আসন, রংপুর সদর উপজেলা এবং ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড ব্যতীত বাকী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে রংপুর-৩ আসন, পীরগাছা ও কাউনিয়া উপজেলাকে অখ-িত রেখে রংপুর-৪ আসন, উলিপুর উপজেলাকে অখ-িত রেখে কুড়িগ্রাম-৩ আসন, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলাকে অখ-িত রেখে কুড়িগ্রাম-৪ আসন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাকে অখ-িত রেখে মাগুরা-১ আসন, মহম্মদপুর ও শালিখা উপজেলাকে অখ-িত রেখে মাগুরা-২ আসন, খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে খুলনা-৩ আসন, আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন বাদে বাকী দিঘলিয়া উপজেলা এবং রুপসা ও তেরখাদা উপজেলা নিয়ে খুলনা -৪ আসন, আশাশুনি ও দেবহাটা উপজেলাকে অখ-িত রেখে সাতক্ষীরা-৩ আসন, শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে সাতক্ষীরা-৪ আসন, সরিষাবাড়ী উপজেলাকে অখ-িত রেখে জামালপুর-৪ আসন, জামালপুর সদর উপজেলাকে অখ-িত রেখে জামালপুর-৫ আসন, কেরানীগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে ঢাকা-২ আসন, সাভার উপজেলার সাভার থানার অন্তর্ভূক্ত সাভার, বিরুলিয়া, তেঁতুলঝোড়া, বনগাঁও, ভাকুর্তা, আমিনবাজার, কাউন্দিয়া ও সাভার পৌরসভা নিয়ে ঢাকা-৩ আসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ থেকে ৩৩, ৩৫, ৩৬, ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৭ আসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৪ আসন, সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্ভূক্ত শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, পাথালিয়া ও সাভার ক্যান্টনমেন্ট ইউনিয়ন নিয়ে ঢাকা-১৯ আসন, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন ব্যাতীত নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও গোগনগর ইউনিয়ন, বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে শরীয়তপুর-২ আসন, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলাকে অখ-িত রেখে শরীয়তপুর-৩ আসন, নবীনগর উপজেলাকে অখ-িত রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন, বাঞ্ছারামপুর উপজেলাকে অখ-িত রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন, দাউদকান্দি ও তিতাস উপজেলাকে অখ-িত রেখে কুমিল্লা-১ আসন, হোমনা ও মেঘনা উপজেলাকে অখ-িত রেখে কুমিল্লা-২ আসন, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলাকে অখ-িত রেখে কুমিল্লা-১০ আসন, সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলাকে অখ-িত রেখে নোয়াখালী-৪ আসন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাকে অখ-িত রেখে নোয়াখালী-৫ আসন, রাঙ্গুনিয়া উপজেলাকে অখ-িত রেখে চট্টগ্রাম-৭ আসন, বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৮ আসন গঠনের প্রস্তাব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ