1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ভারত থেকে বিদ্যুৎ আমদানির মেয়াদ বাড়ল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৮ Time View

ভারতের খোলা বাজার থেকে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ আবারও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগেও তিন বার ছয় মাস করে মেয়াদ বাড়ানো হয়।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভারত থেকে আরও ছয় মাস বিদ্যুৎ আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি কিলোওয়াট/ঘণ্টা পাঁচ টাকা ৯৮৫৯ পয়সা ট্যারিফ মূল্যে এ বিদ্যুৎ আমদানি করা হবে।

জানা গেছে, এ বিদ্যুৎ আমাদনিতে ছয় মাসে সরকারের ব্যয় হবে প্রায় ৬১৬ কোটি টাকা। দেশের চাহিদা মেটাতে ভারতীয় প্রতিষ্ঠান পিটিসি ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে এ বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত হয়। তিন বছর মেয়াদে পিটিসির সঙ্গে স্বাক্ষরিত বিদ্যমান চুক্তির মেয়াদ গত ২০১৬ সালের ৩১ জুলাই শেষ হয়।

বিদ্যুৎ বিভাগ সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিটিসি ইন্ডিয়া লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে সরকারের অনুমোদনক্রমে আলোচ্য চুক্তির মেয়াদ ছয় মাস করে তিনবার বৃদ্ধি করা হয়। যার মেয়াদ গত ৩১ জানুয়ারি শেষ হয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, পিটিসি ইন্ডিয়া লিমিটেডের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি শেষ হবার পর তা অব্যহত রাখার জন্য গত ২০১৭ সালের ৭ নভেম্বর সংশোধিত পিপিএ এর মেয়াদ ১১ মাস অর্থাৎ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির আবেদন করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারত থেকে বিদ্যুৎ আমদানি অব্যাহত রাখার স্বার্থে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ছয় মাস বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ