1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

গৌতা থেকে বেসামরিক লোক সরিয়ে নিচ্ছে সৈন্যরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৪৯ Time View

সিরিয়ার সরকারি সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা থেকে যেসব বেসামরিক নাগরিককে সেখানের উপকণ্ঠের একটি আশ্রয় শিবিরে সরিয়ে নিয়েছে তারা ছেড়ে আসা তাদের আপনজনের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
তিন সপ্তাহের বেশি আগে সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর ব্যাপক হামলা শুরু করে। বর্তমানে সরকারি সৈন্যরা পূর্ব গৌতার ভিতরের দিকে ধীরস্থিরভাবে অগ্রসর হচ্ছে।
সোমবার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা দাউইরে আশ্রয় নেয়া রিমা শেখ (৪০) বলেন, তার মেয়ে এখনো পূর্ব গৌতায় রয়ে গেছে। তিনি তার মেয়ের জন্য উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘এক মাস ধরে আমি আমার মেয়েকে দেখিনা।’
সৈন্যরা তাকেসহ তার স্বামী ও অপর চার সন্তানকে গোলযোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে এনেছে।
তিনি বলেন, ‘আমার মেয়ে যেখানে থাকত সেখানে গিয়ে আমরা তাকে খুঁজেছি। কিন্তু সে আগেই তার স্বামীর সঙ্গে স্থানটি ছেড়ে চলে গেছে।’
দাউইরে তার সঙ্গে আরো ১৬টি পরিবার বাস করতো। সেন্যরা ওই এলাকার পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর শনিবার থেকে ৭৬ ব্যক্তি মিসরাবা থেকে আশ্রয় শিবির কেন্দ্রে পৌঁছেছে।
সাত বছর আগে এই কেন্দ্রটি একটি খেলার মাঠ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ