1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বরিশালে ২০০ মণ জাটকা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৭৩ Time View

বরিশালের কালাবদর, তেতুলিয়াসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা ও ২ হাজার মিটার পাই জাল আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এছাড়া আটক করা হয়েছে ৩টি ইঞ্জিন চালিত ট্রলার। শুক্রবার রাতভর এ অভিযান চালানো হয়।

শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহায়তায় শুক্রবার রাতভর বরিশালের কালাবদর, তেতুলিয়াসহ বিভিন্ন নদীতে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালায়। এসময় ৩টি ইঞ্জিনচালিত ট্রলারকে থামার সংকেত দিলে ট্রলার ফেলে চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে ট্রলারের মধ্য থেকে ২০০ মণ জাটকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ২ হাজার মিটার পাই জাল জব্দ করা হয়।

শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ