1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিডি ল্যাম্পের শেয়ারের অস্বাভাবিক দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫৯ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পের শেয়ার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির দেওয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানায়, কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ৫ মার্চ নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসইর তথ্যানুযায়ী, এক মাসের বেশি সময় ধরে বিডি ল্যাম্পের শেয়ার দাম টানা বাড়ছে। মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ৩৮ টাকা। আর শেষ তিন কার্যদিবসে বেড়েছে ২৩ টাকা। ফেব্রুয়ারি শেষে কোম্পানিটির শেয়ার দাম ছিল ১৮৯ টাকা, যা ৫ মার্চ লেনদেন শেষে দাঁড়ায় ২১২ টাকায়।

এছাড়া কোম্পানিটির মোট শেয়ারের ৫৫ দশমিক শূন্য ২ শতাংশ উদ্যোক্তা ও পরিচলকদের হাতে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ১৭ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ২৭ শতাংশ এবং বিদেশিদের কাছে রয়েছে দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ