1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৮০ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছেন। নিহত আব্দুর রশিদ (৬৫) গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মৃত হুমেদ আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ছোটভাই দুরুল হোদাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন কামাল জানান, জমিজমা নিয়ে বড়ভাই আব্দুর রশিদের সঙ্গে ছোটভাই দুরুল হোদার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ছোটভাই দুরুল তার বড়ভাই আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন আব্দুর রশিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক দুরুল হোদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ