1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

হর্টেক্স ফাউন্ডেশনের নতুন পদক্ষেপ গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৩৮ Time View

উৎপাদন থেকে শুরু করে উৎপাদিত ফসলের বাজারজাতকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে হর্টেক্স ফাউন্ডেশন। শনিবার পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদনে উপস্থাপিত হর্টেক্স ফাউন্ডেশনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, উৎপাদক ও রফতানিকারকদের সচেতনতা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা, ফসলের মাঠ প্রদর্শনী, প্রযুক্তিগত ও প্রায়োগিক গবেষণা সহায়তা, কৃষক-বাজার সংযোগ স্থাপন, নিয়মিত উদ্যান ফসলের উৎপাদন প্রযুক্তি ও রফতানি বাজার সম্পর্কে পুস্তিকা, নিউজলেটার, শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিপণ্য পরিবহনে বিশেষ ও মানসম্পন্ন সেবা প্রদান উল্লেখযোগ্য।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর সেচ ভবনে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও হর্টেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর সভাপতিত্বে ফাউন্ডেশনের ১২তম বার্ষিক সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। হর্টেক্স ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও ফাউন্ডেশনের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ ও অনুমোদনসহ কৃষিপণ্যের রফতানি উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন ও আলোচনা করা হয়।

সভায় রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব, বিজয় ভট্রাচার্য, হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হান্নান ও অডিট ফার্ম আতিক খালেদ চৌধুরী চার্টার্ড অ্যাকাউনটেন্ট-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কতর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ