1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার পরিকল্পনা প্রকাশ আফগান প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বুধবার তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনার মধ্যে তালেবানকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জঙ্গি গোষ্ঠিটির পক্ষ থেকে সরাসরি সমঝোতায় বসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যে এই পরিকল্পনার ঘোষণা দেয়া হল।
ট্রাম্প প্রশাসনের অধিকতর সামরিক শক্তি প্রয়োগের নতুন কৌশলের জবাবে তালেবান জঙ্গিরা সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের নগরী ও শহরগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। কাবুলে দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত একটি সম্মেলনে ঘানি তার এই পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনার আওতায় তালেবান রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে।
ঘানি বলেন, ‘অবশ্যই অস্ত্রবিরতি জরুরি। তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়া উচিত এবং এতে করে পারস্পারিক আস্থা অর্জনের প্রক্রিয়া শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘এখন এটা আপনাদের হাতে। শান্তিকে বেছে নিয়ে আসুন আমরা এই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনি।’
ঘানি বলেন, শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে জঙ্গিদের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে।
সোমবার তালেবান জানায়, তারা ১৬ বছর ধরে চলা যুদ্ধের ‘একটি শান্তিপূর্ণ সমাধানের’ উপায় বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।
ওই বিবৃতিতে আফগান সরকারের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে বৈঠকে বসতে হলে এতে আফগান সরকারের অর্ন্তভ’ক্তির শর্ত দিয়ে রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ