একাডেমিক দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ফলে সাতরাস্তা সড়কের দুই দিকের যানচলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (এসআই) মো. মিজান জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা নানা দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। ঊর্ধ্বতন অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক এসআই জানান, বিক্ষোভ আপাতত শান্তিপূর্ণ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।