1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার কালো তালিকায় থাকছে না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১১৩ Time View

ইন্দোনেশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কালো তালিকায় থাকা বাংলাদেশের নাম অবশেষে বাদ দিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

মে মাসের শেষ সপ্তাহে এ সম্পর্কিত একটি বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম এ তালিকা থেকে মুছে দেওয়া হবে।

ইন্দোনেশিয়া সরকারের আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাভেল ডকুমেন্ট বিভাগের প্রধান বুদি সাতরিয়া উইবাওয়া সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম তালিকা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশ দুটোর অর্থনীতি ও অভিবাসন নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে।’

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ অবৈধপথে অস্ট্রেলিয়া যাওয়ার রুট হিসেবে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপকে ব্যবহার করছে বলে দেশটির সরকারের কাছে তথ্য রয়েছে।

এজন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে ১৩টি দেশের মানুষকে কালো তালিকাভুক্ত করেছে ইন্দোনেশিয়া সরকার। এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে দেশটি কড়াকড়ি আরোপ করে রেখেছে।

এ তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইসরায়েল, ইরাক, উত্তর কোরিয়া, ক্যামেরুন, লাইবেরিয়া, নাইজার, সোমালিয়া, নাইজেরিয়া ও গিনি।

ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইরান, ইরাক, সোমালিয়া, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকরাই অস্ট্রেলিয়ায় যাওয়ার পথ হিসেবে ইন্দোনেশিয়াকে ব্যবহার করছে।

ইন্দোনেশিয়ায় সরকারের হিসাবে সেদেশে তিন হাজার ৬৬০ জন বৈধ অভিবাসী রয়েছেন। এদের মধ্যে  দুই হাজার ৮ জনই আফগানিস্তান থেকে আসা।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইন্দোনেশিয়া সরকার অবশ্য পাকিস্তান ও আফগানিস্তানকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানায়। তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ