1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ, চলছে জালিয়াতি-অনিয়মের তদন্ত রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন টাইগ্রেস পেসার ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ

জাপানে বৃদ্ধানিবাসে অগ্নিকান্ডে ১১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৭ Time View

জাপানের উত্তরে একটি বৃদ্ধানিবাসে অগ্নিকান্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। আর্থিক সংকটের মুখে পড়ায় তারা সেখানে আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
টেলিভিশনের ভিডিও ফুটেজে তিনতলা বিশিষ্ট এ ভবনে আগুন ছড়িয়ে পড়তে এবং তুষারপাতের মধ্যেই দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৃদ্ধানিবাসে আগুন লাগার সময় সেখানে ১৬ জন ছিল। এদের মধ্যে আট পুরুষ ও তিন নারী রয়েছে। স্থানীয় একটি সংগঠন পরিচালিত এ বৃদ্ধানিবাস হোক্কাইডোর সাপোরো এলাকায় অবস্থিত।
পুলিশ মুখপাত্র এএফপি’কে বলেন, এ সময় অপর পাঁচ বাসিন্দা বেরিয়ে আসতে সমর্থ হয়েছে। তবে তারা সামান্য দগ্ধ হয়েছে। তিনি আরো জানান, কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, রাতের বেলা বৃদ্ধনিবাসে সাধারণত কর্মীরা থাকে না।
ভবনটি ৫০ বছর আগে নির্মিত হয়। এটি একটি সরাইখানা ছিল। পরবর্তীতে একে একটি জনকল্যাণমুখী আবাসস্থলে পরিণত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ