1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

স্ট্যালিনের পর পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৩৯ Time View

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করলে ভ্লাদিমির পুতিন হবেন সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা রুশ নেতা। এর আগে প্রয়াত রুশ নেতা জোসেফ স্ট্যালিন এই অবস্থানে ছিলেন।

সেমাবার তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের থ্রোন-রুম হলে সোমবার আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে পুতিন ফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

পুতিনের বিরোধীতায় বিক্ষোভকারীদের তীব্র বিক্ষোভ-প্রতিবাদের মুখেও শপথ নিলেন পুতিন।

গত মার্চে অনুষ্ঠিত বিতর্কিত পেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন তৃতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিগত সময়ে দু’বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর তিনি সর্বশেষ রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।

এবারকার মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর পূর্ণ করতে পারলে তিনিই হবেন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রুশ নেতা।

পর্যবেক্ষকদের ধারণা, পুতিন তার শাসনামলে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতির নিম্নগতি, উত্তর ককেশাসে চলমান সহিংসতার মত গুরুতর সমস্যার সম্মুখীন হবেন।

তাছাড়া বিরোধীদের সামাল দেওয়াও তার প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকেই রামিয়ায় পুতিন বিরোধিতা চরম আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত রোবাবারও পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধের দাবিতে হাজার হাজার রুশ বিক্ষোভ করেছে। বিরোধীরা এসময় পুননির্বাচনেরও দাবি জানায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঘর্ষও হয়। এসময় বিরোধীদলীয় বেশ ক’জন নেতাকে গ্রেফতার করা হয়।

তবে পুতিন সমর্থকরাও এদিন মিছিল করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ