1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১০ বিদেশি শ্রমিক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ১৮৭ Time View

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ ১১০ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার দিনগত রাতে মালয়েশিয়ায় সেলাংগর অভিবাসন বিভাগ বুকিত মাহকোটায় একটি নির্মাণাধীন স্থানের দুটি কংসিতে (অস্থায়ী বাসস্থল) অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান জেমস লি জানান, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসাধারণ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওপস ইকার্রাস নামক তিন ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, অভিবাসন বিভাগের ৮৬ জন কর্মকর্তা অভিযানে অংশ নিয়েছে। অভিযানে আমরা নেগরি সিম্বিলান শাখান ১৮ কর্মকর্তার সহয়তা নিয়েছি। এছাড়া সেলাংগর জাতীয় নিবন্ধন বিভাগের পাঁচ প্রয়োগকারী কর্মকর্তাও অভিযানে অংশ নেয়।

লি আরও বলেন, মোট ৩৭৩ জন কর্মীর নথিপত্র যাচাই-বাচাই শেষে ১১০ জন অবৈধ বিদেশি কর্মীকে আটক করতে সমর্থ হয় অভিবাসন বিভাগ।

আটক কৃতদের মধ্যে শিশুসহ ইন্দোনেশিয়ার ৯৩ জন, বাংলাদেশের ১০ জন, পাকিস্তানের চারজন, ভিয়েতনামের দু’জন ও ভারতের একজন নাগরিক রয়েছেন। আটককৃতদের সেলাংগর অভিবাসন বিভাগে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ