1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মালয়েশিয়ায় ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক, রয়েছেন বাংলাদেশিও

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮২৪ Time View

মালয়েশিয়া নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

এদের মধ্যে কত জন বাংলাদেশি আছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ইমিগ্রেশনের পরিচালক বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার সন্দেহে বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আনডকুমেন্টেড শ্রমিকদের মধ্যে অনেকেই গ্রেপ্তারের ভয়ে কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু ইমিগ্রেশনের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেননি।

ইমিগ্রেশনের পরিচালক কেনিথ বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিষয়ে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ভ্রমণ নথির অনুপস্থিতি, অতিরিক্ত সময় ধরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্যান্য লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ