1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৭৮ Time View

রাজধানীর খিলক্ষেতের বনরুপা এলাকার খাঁ-পাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ২৫ বছর।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, খিলক্ষেতের বনরুপা এলাকার খাঁ-পাড়া রেললাইন পাড় হবার সময় অজ্ঞাত ওই নারীকে কমলাপুরগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরণে হলুদ ও গোলাপী রঙয়ের পোশাক ছিল।

তিনি আরও জানান, পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ