1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোসেনব্লুম ঢাকায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৫০ Time View

তিন দিনের সফরে রোববার রাতে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল এন. রোসেনব্লুম।

ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এ ছাড়া তিনি মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ইন্দো-প্যাসিফিক রিজিওন’ শীর্ষক বক্তৃতা দেবেন তিনি। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশসহ এ অঞ্চলের সম্পর্কের বিষয়টি তার বক্তৃতার মূল বিষয় হবে।

রোসেনব্লুম চলতি মাসেই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী নিযুক্ত হয়েছেন। এর আগে গত বছরের অক্টোবর পর্যন্ত তিনি শুধুমাত্র মধ্য এশিয়ার পাঁচ দেশ কাজাখস্থান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে দায়িত্ব গ্রহণের পর এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখাই তার এ সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ