1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দেড়মাসের শিশু হত্যার দায়ে চাচি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৮৮ Time View

সিলেটের কানাইঘাটের চাঞ্চল্যকর দেড় মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে চাচিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে মহানগরের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট থানার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী সুমানা বেগমকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সিলেটের কানাইঘাট থানার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী সুমী বেগমের অভিযোগ তার জা সুমানা বেগম (গ্রেফতারকৃত) দেড় মাসের শিশু নাদিম আহম্মেদের মুখে কিটনাশক ঢেলে দেয়। মুমূর্ষু অবস্থায় শিশু নাদিমকে তার মা ও স্বজনরা কানাইঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে নাদিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ