1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অর্থনীতির গতিধারায় হরতাল বন্ধ হয়ে যাবে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৫৯ Time View

দেশের অর্থনীতির গতিধারায় হরতাল বন্ধ হয়ে যাবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার বিকেলে রাজধানীর হাটখোলায় শহীদ নজরুল ইসলাম সড়কে ফেডারেশন অব চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই’র সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সালমান এফ রহমান, আনিসুল হক ও আকরামউদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনীতিতে যে অবস্থানে আছে, এ অবস্থান থেকে আমাদের পিছু হটার আর কোনো সুযোগ নেই।’

বিরোধী দলের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা আর বেশিদিন হরতাল করতে পারবেন না। অর্থনীতির যে শক্তি এ দেশে তৈরি হয়েছে, সে শক্তিই হরতাল বন্ধ করবে।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিনিয়তই আমাদের বাজেটের আকার বড় হচ্ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বাড়ছে। তারপরও অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আগেও আমরা বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। এবারও সক্ষম হবো।’

এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ বলেন, ‘বর্তমানে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে আমাদের অর্থনীতি অস্থির হয়ে উঠেছে। এ অবস্থায় দেশের বিনিয়োগকারীরাই দেশে বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলছেন। বিদেশি বিনিয়োগকারীরাতো আসবেনই না।’

এজন্য তিনি রাজনৈতিক দলগুলোকে হরতাল বন্ধের আহবান জানান।

তিনি বলেন, ‘আগে আমরা ব্যাংক থেকে ১০ থেকে ১২ শতাংশ সুদে ঋণ নিয়েছি। এখন তা নিতে হচ্ছে ১৭ থেকে ১৮ শতাংশ সুদে।’

এজন্য তিনি সরকারকে দায়ী করে বলেন, সরকার ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ নেওয়ার কারণে এমনটি হয়েছে। সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ না করেন তাহলে আগামীতে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফেডারেশনের সবাইকে দল-মত নির্বিশেষে হরতালের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ