1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

সরকার সকলকে এনআইডি প্রদান করবে : মুহিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৫০ Time View

অর্থমন্ত্রী এ এম এ মুহিত দেশের মানুষকে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা ও স্বল্প সময়ের মধ্যে তাদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছাতে সকলকে জাতীয় পরিচয় পত্র প্রদানের (এনআইডি) প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
মুহিত মঙ্গলবার সোনারগাঁও হোটেলে সিভিল রেজিস্ট্রেশন এ্যান্ড ভাইটাল স্টাটিস্টিকস (সিআরভিএস)-২০১৮’র আন্তর্জাতিক সম্মেলনে বলেন, সরকার ১২ কোটি মানুষকে এনআইডি দিয়েছে। অবশিষ্ট ৪ কোটি মানুষকেও এনআইডি প্রদানের উদ্যোগ নেয়া হবে।
বিভিন্ন দেশের সিআরভিএস সম্পর্কিত জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবনা ও ধারণা বিনিময়ের লক্ষ্যে সিআরভিএস এ্যান্ড বিয়ন্ড (সিআরভিএস) মডেল বাস্তবায়নের প্রয়াস প্রদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগ ৩ দিনের এ সম্মেলনের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মুহিত বলেন, সিআরভিএস ৬টি তথ্য সহজলভ্য হওয়ায় এখন থেকে সরকার সহজেই সেবা প্রদান করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্লাটফরমের মাধ্যমে সব মানুষ উন্নয়নের মূল ধারায় সংযুক্ত হবে এবং সরকার বাংলাদেশে একটি কার্যকর সিআরভিএস কর্মধারা প্রতিষ্ঠা করতে চায়।
বর্তমানে সরকার সিআরভিএস’এ জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, দত্তক ও মৃত্যুর কারণের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ভর্তি ও অভিবাসনকে যুক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ