1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

ইজতেমায় মোনাজাতের ছবি তুলতে ফটোগ্রাফারের কাণ্ড!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৪২ Time View

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিনের একটি ছবি তোলার ভিডিও। ভিডিওটিতে বিদেশি অন্তত তিনজন সাংবাদিককে সাজানো ছবি তুলতে দেখা যাচ্ছে।

পুরো ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এ. এম. আহাদ। তার শেয়ার করা ভিডিওটিই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে ডয়েচে ভেলের মতো গণমাধ্যমও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রেনের জানালা দিয়ে শরীরের অর্ধেকটা বের করে রেখেছে এক কিশোর। তাকে মোনাজাতও করতে দেখা যাচ্ছে। ট্রেনের জানালা দিয়ে অবশ্য অন্যদেরও মোনাজাত করতে দেখা যাচ্ছে।

তবে মোনাজাত করা অবস্থাতেই ওই কিশোরকে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছিলেন বিদেশি সাংবাদিকরা। সে মোতাবেক পোজও দিচ্ছিল ওই কিশোর।

ডয়েচে ভেলেও ওই সাংবাদিকদের একজনের পরিচয় দিয়েছে। তিনি হলেন- মালয়েশিয়ার ফটোগ্রাফার ড্যানি ওং। বেশ কিছু আন্তর্জতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এই আলোকচিত্রীর বিশ্ব ইজতেমারই একটি ছবি গত দুই বছর আগে সমালোচিত হয় বিশ্বজুড়ে। মালয়েশিয়ার ট্রাভেল ফটোগ্রাফার সোসাইটি (টিপিএস)-এ সে বছর প্রথম পুরষ্কার পাওয়া তার ছবিটি তিনি তৈরি করেছিলেন দু’টি ছবি জোড়া লাগিয়ে। বিষয়টি প্রমাণিত হওয়ার পরে অবশ্য তার সে পুরস্কার বাতিল ঘোষণা করেছিল টিপিএস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ