1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

সালাম জানাই বঙ্গবন্ধুর প্রতি : প্রণব মুখার্জি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৪৩ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান।

জাদুঘরে রাখা শোক বইয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে প্রণব মুখার্জি লিখেন, ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন; ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে এ বাড়িতেই তাকে হত্যা করা হয়। এখান থেকেই মার্চে একটি নতুন জাতি সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন তিনি।

প্রণব মুখার্জি আরও লিখেন, ‘আমি সর্বদাই এ নির্ভীক নেতার প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই সব শহীদদের প্রতি।’এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পৌঁছে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি।

পরে সেখান থেকে প্রণব মুখার্জি যান গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানান। তার সম্মানে এক পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি। পাঁচ দিনের সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব। তার সঙ্গে এসেছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ