1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সিপিডির প্রতিবেদন তথ্যভিত্তিক নয় : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৭৭ Time View

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, নির্বাচনী বছরে বিরোধী দলের হাতে আন্দোলনের অস্ত্র তুলে দিতে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

রোববার সচিবালয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, উন্নয়নের সব শর্ত পূরণ করে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে আগামী মার্চ মাসে, তখন সিপিডি দেশের উন্নয়নের সমালোচনা করছে। তারা দেশবাসীকে হতবাক করেছে। সিপিডি এখন দেশের উন্নয়ন খুঁজে পায় না।

এর আগে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি ব্যাংক, দেশি-বিদেশি অর্থনীতিবিদ, গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। অথচ সিপিডি দেশের উন্নয়ন খুঁজে পায় না। মূলত এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সিপিডি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিল। যারা এক সময় বাংলাদেশকে বলত তলাবিহীন ঝুড়ি এবং বিশ্বের দরিদ্র দেশের রোল মডেল, আজ তারাই বলছে, বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। সেখানে সিপিডি বাংলাদেশের উন্নয়ন খুঁজে পায় না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার মেগাওয়াট থেকে ১৬ হাজার ৪৩ মেগাওয়াটে নিয়েছে। দেশের ৮৩ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৬১০ মার্কিন ডলার। দেশের মানুষের শিক্ষার হার ৭১ ভাগ। মানুষের গড় আয়ু ৭০.৩ বছর। জিডিপির প্রবৃদ্ধির হার ৬ ভাগ থেকে বেড়ে ৭.২ ভাগ হয়েছে। দেশেই এখন প্রয়োজনের ৯৮ ভাগ ওষুধ উৎপাদিত হচ্ছে। বিশ্বের ১২২টি দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রফতানি হচ্ছে। দেশের সর্ববৃহৎ পদ্মাসেতু নিজ অর্থে নির্মাণ করা হচ্ছে। এত উন্নয়নের মধ্যেও সিপিডি উন্নয়ন খুঁজে পায় না। বিএনপির বক্তব্যের সাথে সিপিডির বক্তব্যের কোনো পার্থক্য নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ