1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ Time View

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম নতুন মজুরি (ওয়েজ) বোর্ড গঠন করেছে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এ মজুরি বোর্ডের ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে এ বোর্ড পোশাক শ্রমিকদের বেতন কাঠামো যাচাই-বাছাই করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এরপর সরকার তাদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে।’

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও জাতীয় শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়াকে এ বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

চুন্নু বলেন, ‘গুরুত্বপূর্ণ এ খাতের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন বিদ্যমান বেতন-কাঠামো পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছিলেন। শ্রম আইন অনুযায়ী, ২০১৩ সালে সর্বশেষ এ খাতের জন্য মজুরি বোর্ড গঠন করে মজুরি ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী সরকার ইচ্ছা করলে তিন বছরের মধ্যে রিভিউ করতে পারে এবং পাঁচ বছর পর পর্যালোচনার সুযোগ থাকে। বিজিএমইএ এক মাস আগে মজুরি বোর্ড গঠনের জন্য চিঠি দিয়েছিল।’

স্থায়ী মজুরি বোর্ডে একজন জেলা জজ চেয়ারম্যান, মালিকদের পক্ষ থেকে একজন ও শ্রমিকদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি এবং নিরপেক্ষ হিসেবে একজন সদস্য থাকেন। যখন যে সেক্টরের জন্য মজুরি বোর্ড গঠন করা হয় সেখান থেকে মালিক ও শ্রমিক পক্ষ থেকে একজন করে প্রতিনিধি নেয়া হয় বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রমিকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমরা আশা করি পাঁচ বছর শেষ হওয়ার আগেই পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের অধীনে নতুন একটি মজুর কাঠামো গঠন করতে পারবো।’

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, ‘আমরা খুব ক্রিটিক্যাল সময় পার করছি। আমাদের গ্রোথ হওয়ার কথা ছিল ১৪ শতাংশ, সেখানে হয়েছে মাত্র ৬ শতাংশ। অন্যান্য দেশের গ্রোথ আমাদের থেকে ছাড়িয়ে যাচ্ছে। কারণ আমাদের বেসিক ম্যাটেরিয়াল নাই, গভীর সমুদ্রবন্দর নাই। আমি অন্য দেশের সঙ্গে পারছি না। (শ্রম) সস্তা ও দ্রুত হতে হবে। আমাদের বন্দরের সক্ষমতা অত্যন্ত দুর্বল। শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে পিছিয়ে পড়বো আরও। কিছু কিছু শ্রমিক সংগঠন শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করছে।’

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ