1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ করেছেন শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শতপ্রতিকুলতা কাটিয়ে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তরিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
শনিবার নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শতবর্ষ পুর্তি উদযাপন পরিষদের আহবায়ক মুহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার আমেনা বেগম।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনেই বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে আমাদের বাস্তবে রূপ দিয়ে দেশের আরো উন্নয়ন করতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নয়। সেজন্যই দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশের হাল ধরে আছেন, ততদিন দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। যত ষড়যন্ত্র আসুক যত বাধা আসুক বাংলাদেশ এগিয়ে যাবেই। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ