1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ

আপাতত বিমানবন্দরেই রাখা হচ্ছে মাওলানা সাদকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮
  • ৪০ Time View

দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাওলানা মোহাম্মদ সাদকে শাহজালাল বিমানবন্দরেই রাখা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।

ওসি নূরে আযম মিয়া জাগো নিউজকে বলেন, মাওলানা মোহাম্মদ সাদকে আপাতত বিমানবন্দরের ভেতরেই রাখা হবে। এ মুহূর্তে তাকে ইজতেমা মাঠে নেয়া হচ্ছে না।

মাওলানা সাদ কান্ধলভীকে যেনো বাংলাদেশে আসতে দেয়া না হয় সেজন্য স্লোগান দিচ্ছেন তারা। গোলচত্বরে বিক্ষোভ সমাবেশের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থেমে থেমে গাড়ি চলছে মহাসড়কে।

এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন মসজিদে এবং বিশেষ করে এয়ারপোর্ট এলাকার মসজিদগুলোতে আলেম ওলামা ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

মাওলানা সাদ কান্ধলভী তার নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করে এবং সবার সম্মিলিত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে মাওলানা সাদের ইজতেমায় আসা অনুচিত এমন দাবিতেই তারা সমাবেশ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ