1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

কলকাতায় মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি, নায়ক আবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ Time View

কলকাতার চলচ্চিত্রে এখন জনপ্রিয় নাম জয়া আহসান। সেখানকার নির্মাতাদের সেরা পছন্দের তালিকায় রয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এরই মধ্যে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে জয়ার। সেসবের বেশিরভাগ ছবিতেই আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

সেগুলো হলো ‘আবর্ত’, ‘রাজকাহিনী’ ও ‘বিসর্জন’। তারমধ্যে সর্বাধিক আলোচিত ‘বিসর্জন’। ছবিটিতে আবির-জয়া জুটি মন জয় করেছে দর্শকদের। সেই ধারাবাহিকতা নিয়ে আবারও নতুন রসায়ন নিয়ে হাজির হচ্ছেন তারা। আসছে সপ্তাহে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আমি জয় চ্যাটার্জি’ নামের ছবি। সেখানে জয়া কাজ করেছেন ড. অদিতি রায় ও আবিরকে দেখা যাবে জয় চ্যাটার্জি চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মনোজ মিশিগান।

ছবির গল্পে দেখা যাবে, আবিরের বাগদত্তা জয়া। তিনি একজন চিকিৎসক। তবে মানুষটি একদম ভিন্ন, যাকে বলে আবিরের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান। একদম বিপরীত চরিত্রের নারী জয়া। অন্যদিকে আবির একজন আত্মকেন্দ্রিক, ইগোইস্টিক ব্যবসায়ী।

এরই মধ্যে ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন এই দুই তারকা। ধারণা করা হচ্ছে, আগের তিনটি ছবির সাফল্যের ধারাবাহিকতায় চতুর্থ ছবিতেও বাজিমাত করবে জয়া-আবির জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ