1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মির্জাপুরে কবর খুড়ে কঙ্কাল চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে। গভীর রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কবরস্থানের ৯টি কবর খুড়ে ৫টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে বানিয়ারা গ্রামের গফুর মিয়া ওরফে গোপাল কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকটি কবর খোড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন সেখানে গিয়ে কঙ্গাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

বানিয়ারা গ্রামের বাসিন্দা মন্টু মিয়া বলেন, দুর্বৃত্তরা কবরস্থানে ৯টি কবর খুড়লেও ৫টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে।

এদিকে গভীর রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ