1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ঝড়ে ও পানিতে জেএফকে বিমানবন্দরে নাকাল অবস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ Time View

নিউইয়র্কের পতাকাবাহী বিমানবন্দরের একটি টার্মিনাল পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের কারণে সেখানে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিমান চলাচলে বিলম্ব হওয়ায় বহু যাত্রী বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়ে এবং তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে পাইপ ভেঙে পানি ঢুকে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সিএনএন’র ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে প্রায় তিন ইঞ্চি (আট সেন্টিমিটার) পানি জমে গেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বৃহস্পতিবারের ঝড়ের পর রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। এতে অন্তত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।
নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রিক ককটন স্বীকার করেন ‘জেএফকে বিমানবন্দরে যা ঘটছে তা মেনে নেয়া যায় না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ