1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারত সিরিজ শেষ স্টেইনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৯৮ Time View

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। তবে ফেরাটা সুখকর হল না। দ্বিতীয় দিন বোলিংয়ের সময় গোড়ালির চোটে ইনজুরিতে পড়েছেন এই পেসার। ইনজুরির কারণে চলমান টেস্ট তো বটেই; পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে পড়তে পারেন তিনি।

প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিজের ব্যক্তিগত ১৮তম ওভারে বোলিং করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন স্টেইন। অস্বস্তি বোধ করায় ভারনন ফিল্যান্ডারকে বল তুলে দেন। ফিল্যান্ডারই ওই ওভার সম্পূর্ণ করেন। পরে স্ক্যান করা হলে গোড়ালিতে চোট ধরা পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে স্টেইনকে। কেপটাউন টেস্টে আর বোলিং না করলেও দলের প্রয়োজনে ব্যাটিং করতে পারেন এই ডানহাতি বোলার।

এদিকে স্টেইনের ইনজুরিতে তিন পেসার ফিল্যান্ডার, ক্যাগিসো রাবাদা ও মরনে মরকেলকে নিয়ে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এখন দেখার বিষয় স্টেইনকে ছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নিতে পারে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ