1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলার পেশাজীবী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘সবার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা।’ তিনি বলেন, বাংলাদেশে অনেক সামাজিক সমস্যা রয়েছে। সচেতনতা সৃষ্টি করে সেগুলো সমাধান করা সম্ভব।
তিনি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেন। রাষ্ট্রপতি স্থানীয় উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা অর্থবহ করতে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফসহ জেলার পেশাজীবী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে জেলার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে আজ দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়ায় পৌঁছান।
তিনি সন্ধ্যায় ছেউড়িয়ায় লালন ফকিরের আখড়া পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
রাষ্ট্রপতি আগামীকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ