1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বঙ্গোপসাগরে ১৭ জেলে অপহরণ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ১০০ Time View

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেসহ ‘এফবি তরিকুল’ নামের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে জলদস্যুরা। ট্রলারসহ জেলেদের মুক্তির জন্য সাত লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে তারা। শুক্রবার ভোরে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলমা মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোসাগরের সোনারচর এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল এফবি তরিকুল ট্রলারের জেলেরা। এসময় সুন্দরবন কেন্দ্রীক জলদস্যু বাহিনী হাসান ভাই গ্রুপের সদস্যরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. আসিফ মোহাম্মদ আলী বলেন, জেলেসহ অপহৃত ট্রলারটি উদ্ধারে ইতোমধ্যেই সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। ট্রলার ও জেলেদের উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ