1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

৯৯ বছরে মেসিই যেখানে প্রথম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৫৯ Time View

messi1এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচে মোটে চার গোল করেছিল আর্জেন্টিনা। সেখানে এক সেমিফাইনালেই কি না ছয় গোল করে বসল আলবিসেলেস্তেরা!

বুধবার সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু স্কোরশিটে দলের সেরা তারকা লিওনেল মেসির নামটাই যে নেই! তাতে কী? দলের ছয় গোলের তিনটিতেই সহায়তা (অ্যাসিস্ট) করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর গোলে সহায়তা করেই রেকর্ড বুকে নাম উঠে গেছে মেসির। কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে ৩টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন।

এ ছাড়া কোপার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৩টি অ্যাসিস্ট করলেন মেসি। এর আগে ১৯৯৭ সালে টুর্নামেন্টের ফাইনালে বলিভিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ব্রাজিলের ডেনিলসন পেরেইরা।

সেবারের ফাইনালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। আর দলের তিনটি গোলেই সহায়তা করেছিলেন মিডফিল্ডার ডেনিলসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ