1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

‘৫৫ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেয়া হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

৫৫ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে করোনার টিকা প্রয়োগ নীতিমালা নিয়ে প্রাথমিক বৈঠক শেষে নিজ দপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বরাবরের মতোই ফ্রন্টলাইনাররাই ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়াও জেলা পর্যায়ে ৭ লাখ এবং উপজেলা পর্যায়ে ২ লাখ করোনার টিকা সংরক্ষণ করা সম্ভব বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ২৫, ২৬ জানুয়ারি সেরাম থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে। এর জন্য অ্যাপ তৈরি হয়েছে, ভ্যাকসিন দেয়ার স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। সুষ্ঠুভাবে ভ্যাকসিন দিতে জেলা-উপজেলায় গঠিত কমিটিকে সহায়তা করছে মন্ত্রণালয়। এর জন্য ৪২ হাজার কর্মীকে প্রতিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের কিছু ভ্যাকসিনও আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ