1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট

৪,২৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও ট্র্যাক সংগ্রহের চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৯৪ Time View

প্রায় ৪ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও রেল ট্র্যাক সংগ্রহে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে রোববার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় রেল কোচ ও রেল ট্র্যাক ছাড়াও রোলিং স্টক, ট্রেন সিমুলেটর, ডিপোর যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম এবং মেট্রোরেল বাস্তবায়ন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মেট্রোরেলের প্রকল্প পরিচালক ও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার এবং কাওয়াসাকি-মিটসুবিশি কনসোর্টিয়ামের পক্ষে মাকোতা ওগাওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের কোচগুলো হবে আধুনিক ও উচ্চ গুণগতমান সম্পন্ন মরিচাহীন ইস্পাত দ্বারা নির্মিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। কোচের আসনগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকবে এবং প্রতি ট্রেনে দু’টি হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে অর্থায়নের জন্য তিনি জাপান সরকার এবং জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মেদসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ