1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

২৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেবে আমিন জুয়েলার্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৫ Time View

দেশের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখা ২৫ গুণীজনকে সম্মাননা দেবে স্বর্ণের গয়না বিপণনকারী প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স। ২০১৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হচ্ছে, তাই এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  image_96564_0

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কাজী আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতেই মূলত এই সম্মাননার আয়োজন। সম্মাননা প্রাপ্তদের দুই ভরি স্বর্ণের একটি মেডেল ও তিন লাখ টাকার চেক দেয়া হবে।

কাজী সিরাজুল ইসলাম বলেন, দেশের স্বনামধন্য তিনজন শ্রদ্ধেয় ব্যক্তিকে জুরি বোর্ডের সদস্য করা হয়েছে। তারা স্বাধীনভাবেই এই সম্মাননা প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করবেন। এতে রাজনীতি কিংবা অন্য কোনো ধরনের প্রভাব থাকবে না। আগামী ১১ সেপ্টেম্বর সম্মাননা প্রাপ্তদের মনোনয়ন দেবে জুরি বোর্ড।

তিনি বলেন, ৫০ বছর উপলক্ষে সম্মাননার আয়োজন করেছি। আগামীতেও যাতে এই ধারা অব্যাহত থাকে সেজন্য অনুরোধ থাকবে।

কাজী আমিনুল ইসলাম বলেন, “সফলতার সঙ্গে দীর্ঘ ৫০  বছরে পদার্পণ যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।  ১৬ কোটি মানুষের এই দেশে গুণীজনের সংখ্যা কেবল ২৫ জন নয়। কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। তাই ৫০ বছর উপলক্ষে ২৫ জন গুনীজনকে সম্মাননা দিতে মনস্থির করেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ