1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ ডেঙ্গুরোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩২ জন রোগী ভর্তি হন।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন বছরে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি হয়েছেন ৪৪ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন।

এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ