1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

২০২২ সালের জুনেই শেষ হবে পদ্মা সেতুর কাজ: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৮১ Time View

পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ।

এ সময় মন্ত্রী বলেন, করোনার কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়। তবে বৈশ্বিক মহামারির কারণে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। এখন যথারীতি কাজ চলছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আয়েন উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় দেশে তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ