1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

২০২০ সালের অলিম্পিক আসর টোকিওতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৯১ Time View

tokio২০২০ সালের  গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস আয়োজন করার দৌড়ে ইস্তান্বুল ও মাদ্রিদকে হারিয়ে দিল জাপানের রাজধানী টোকিও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টোকিও, মাদ্রিদ ও ইস্তান্বুলের মধ্য থেকে ভোটের মাধ্যমে টোকিওকে স্বাগতিক নির্বাচন করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক বেছে নিতে রোববার প্রথম প্রহরে ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে।

২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আযোজক ইতোমধ্যে নির্বাচিত ব্রাজিলের রিও ডি জেনেরো।

২০২০ এর আয়োজক হতে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে হেরে যায় স্পেনের রাজধানী মাদ্রিদ।

চূড়ান্ত ভোটের ফল ঘোষণার পর টোকিওবাসীদের অনেকে উল্লাসে ফেটে পড়ে। কারো কারো চোখে ছিল আনন্দাশ্রু।

১৯৬৪ সালের পর টোকিও এবারই পেল ক্রীড়া মহোৎসব আয়োজনের মর‌্যাদা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম। মঙ্গলবারই তার ১২ বছরের এই দায়িত্ব পালনকাল শেষ হচ্ছে।

টোকিওই প্রথম এশীয় নগরী হিসেবে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দ্বিতীয়বারের মত পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ