1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

১৮২ রানেই অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৭ Time View

wb4ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। ৭১ ওভার ৪ বল খেলে এই রান সংগ্রহ করে টাইগাররা। কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখন ৩০২ রানে পিছিয়ে মুশফিকবাহিনী। এর আগে ৭ উইকেটে ৪৮৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা।

ররিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মাঠে গড়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ৩ উইকেট হারিয়ে ৪০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে মমিনুল হক এবং অধিনায়ক মুশফিকুর রহীমই প্রতিরোধ গড়তে পেরেছিলেন। মমিন ৫১ রান করেন। আর মুশফিক ৪৮ রান করে অপরাজিত থাকেন।

এ ছাড়া শামসুর রহমান ৩৫ এবং শুভগত হোম ১৬ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ২ অঙ্কের রান করতে পারেননি।

চতুর্থ ওভারে তামিম ইকবালের ১ রানে বিদায়ের মধ্য দিয়ে বিপর্যয় শুরু হয়। এরপর ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে দিয়ে এগুতে থাকে খেলা। ওয়েস্ট ইন্ডিজের বেন ৫ উইকেট নেন।

বাংলাদেশের অভিষেক হওয়া তাইজুল ইসলামও পান ৫ উইকেট। তিনি বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৪৮৪/৭ ডিক্লেয়ার; ১৬০ ওভার (ব্রার্থহোয়াইট ২১২, চন্দরপল ৮৫, গেইল ৬৪ ; তাইজুল ৫/১৩৫)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৮২/১০; ৭১.৪ ওভার (মমিনুল ৫১, মুশফিক* ৪৮; সুলেইমান ৫/৩৯, ব্লাকউড ২/১৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ