1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

১৩ জেলায় নতুন ডিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এ ছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) একেএম গালিভ খান ডিসির দায়িত্ব পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ