1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

হোসি কুনিও হত্যাকাণ্ডে জেএমবি জড়িত : ডিআইজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

615রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডের ঘটনায় জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) জড়িত বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। মঙ্গলবার দুপুর সোয়া একটায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিআইজি জানান, হোসি কুনিও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া মাসুদ রানা নামে জেএমবির এক সদস্যকে গত ২ ডিসেম্বর রাতে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হোসি কুনিও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন মাসুদ রানা।

ডিআইজি আরও জানান, সম্প্রতি রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা, রংপুর মেডিকেলের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিনকে গুলি করে হত্যাচেষ্টা ও জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।

তদন্তের স্বার্থে কিলিং মিশনে অংশ নেয়া  অন্য দু’জনের নাম ও পরিচয় প্রকাশ করেননি ডিআইজি। তবে তাদের সনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ