1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

হালেপকেও দেখা যাবে না টোকিও অলিম্পিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬১ Time View

চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি সিমোনা হালেপ। যে কারণে এবারের উইম্বলডনে খেলছেন তিনি। এরইমধ্যে রোমানিয়ান এই টেনিস তারকা জানিয়ে দিলেন টোকিও অলিম্পিকেও খেলবেন না। এরআগে এ আসর থেকে সরে দাঁড়ান সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হালেপ জানান, ‘রোমানিয়াকে প্রতিনিধিত্ব করে যে গর্ববোধ করি, তা আর কিছুতে পাই না আমি। কিন্তু দুঃখজনকভাবে পেশির চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন। তাই এই গ্রীষ্মের অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

এর আগে গত মে মাসে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান ২৯ বছর বয়সী হালেপ। এই কারণে চলতি মাসে শেষ হওয়া ফরাসি ওপেনেও খেলতে পারেননি তিনি। সুস্থ না হওয়ায় চলতি উইম্বলডন থেকে সরে দাঁড়ান রোমানিয়ান এ টেনিস তারকা।

আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ